+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

প্রথমবারের জন্য ৭৫০০ স্কোয়ার ফুটের পতাকায় ঢাকল ভিক্টোরিয়া মেমোরিয়াল।

নিজস্ব সংবাদদাতা - August 15, 2021 11:02 pm - কলকাতা

প্রথমবারের জন্য ৭৫০০ স্কোয়ার ফুটের পতাকায় ঢাকল ভিক্টোরিয়া মেমোরিয়াল।

প্রথমবারের জন্য ৭৫০০ স্কোয়ার ফুটের পতাকায় ঢাকল ভিক্টোরিয়া মেমোরিয়াল। দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে ৭৫০০ স্কোয়ার ফুটের পতাকায় মুড়ল ব্রিটিশ‌ সাম্রাজ্যবাদের অন্যতম প্রতীক। এদিন সেখানে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

এদিন তিনি বলেন, ‘মানবাধিকার যেখানে নেই সেখানে প্রকৃত স্বাধীনতা নেই। সন্ত্রাস যে কোনও ক্ষেত্রে স্বাধীনতার মূল ভাবনাকে বিঘ্নিত করে স্বাধীনতা তখনই সর্বাত্মক এবং সার্থক যখন মানবাধিকার লঙ্ঘিত হয় না। সন্ত্রাস দেশকে পিছিয়ে দেয়, সমাজকে পিছিয়ে দেয়। মানবাধিকার আধুনিক বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ সম্পদ। মানবাধিকার ছাড়া স্বাধীনতা অর্থহীন।’

এই প্রথমবার রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধে বিরাট জাতীয় পতাকা টাঙানো হল। জানা গিয়েছে, দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এই পতাকা তৈরি করেছে। ভিক্টোরিয়ার কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত বলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতীক ছিল এই ভিক্টোরিয়া। আর স্বাধীনতার ৭৫ তম বর্ষে সেই ভিক্টোরিয়াকেই জাতীয় পতাকায় মুড়ে ফেলা হল।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube