অজেয় সংহতির ৬৫ তম বর্ষের নিবেদন “সর্বংসহা”
অজেয় সংহতির ৬৫ তম বর্ষের নিবেদন
“সর্বংসহা”
শরতের হিমপড়া রাতের আকাশে অগণিত তারাদের চাঁদোয়া মাথায় নিয়ে বঙ্গভূমি সেজে ওঠে, মায়ের আরাধনার এক অপূর্ব আবেশে।
ভুলে যাই কত উচু নীচু মতভেদ, জীবন যুদ্ধের কত শত ক্লান্তি।

মা আমাদের সর্বংসহা, আমাদের যশ দাও, রূপ দাও, খ্যাতি দাও, শত্রুর বিনাশ করো, সব চাওয়া মায়ের কাছে। বসুমতী মা যেমন ঝড়, জল, তাপ, রোদ, মৃত্যু সব সয়ে নিয়ে তাঁর সন্তানদের ধারণ করেন, আমাদের দুর্গা মা দশ হাতে আমাদের রক্ষা করেন, শত্রুর বিনাশ করতে তিনিও হয়ে ওঠেন সর্বংসহা।
মাগো আমরা তোমার সন্তান নর নারী নির্বিশেষে যেন বলতে পারি

“নাহি চাই আজ কোনো ভেদাভেদ
তুমি ‘ নর ‘ আমি ‘ নারী ‘ ……
জীবন মরণে সকলেই যেন
মানুষ হইতে পারি।
কথা ও সুরে – মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি
সৃজনে – শ্রী অমর সরকার
প্রতিমায়- শ্রী অভিষেক ভট্টাচার্য
আবহ – শ্রী ত্রিদিব ভট্টাচার্য, শ্রী তীর্থ ভট্টাচার্য।
