+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

বড়দিন থেকেই কনকনে ঠান্ডার স্পেল শুরু হল বাংলায়।

নিজস্ব সংবাদদাতা - December 25, 2025 11:24 am - রাজ্য

বড়দিন থেকেই কনকনে ঠান্ডার স্পেল শুরু হল বাংলায়।

বড়দিন থেকেই কনকনে ঠান্ডার স্পেল শুরু হল বাংলায়। শীতের ঝোড়ো ব্যাটিংয়ে জবুথবু দশা জেলায় জেলায়। একধাক্কায় বিরাট পারদ পতন। পয়লা জানুয়ারি পর্যন্ত জাঁকিয়ে ঠান্ডাই উপভোগ করবেন সকলে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতায় শীতলতম দিন। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় যা বেশ খানিকটা কম।

২০১৬ সালে বড়দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। গত ৯ বছরে বড়দিনে দ্বিতীয়বার কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে নামল।

আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ উত্তরবঙ্গের সমতলের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা আলিপুরদুয়ারে, ৮ ডিগ্রি সেলসিয়াস।‌ কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারেও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা শ্রীনিকেতনে, ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বাঁকুড়া ও সিউরিতে সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি ও ৯ ডিগ্রি সেলসিয়াস।

বহরমপুর, আসানসোল, বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। পু্রুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube