+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

চার রাশির জীবনে ইতিবাচক বদল আসতে চলেছে।

নিজস্ব সংবাদদাতা - July 30, 2025 11:23 am - জ্যোতিষচর্চা

চার রাশির জীবনে ইতিবাচক বদল আসতে চলেছে।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। যেমন বুধের নক্ষত্র পরিবর্তন হওয়ায় চার রাশির জীবনে ইতিবাচক বদল আসতে চলেছে।

সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ হলেন বুধ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজকুমার বুধকে তীক্ষ্ণ বুদ্ধি, বিবেক এবং যৌক্তিক ক্ষমতার কারক বলে মনে করা হয়। প্রতি ১৫ দিন অন্তর বুধ রাশি পরিবর্তন করেন। সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর নক্ষত্রও বদল করেন বুধ। গতকাল মঙ্গলবার ২৯ জুলাই বিকেল ৪ টে ১৭ মিনিটে বুধ পুষ্য নক্ষত্রে গোচর করেছে। আগামী ২২ অগস্ট পর্যন্ত এই অবস্থাতেই থাকবেন বুধ।

রাশিচক্রের মোট ২৭টি নক্ষত্রের মধ্যে সবচেয়ে শুভ হল পুষ্য নক্ষত্র। এটির অবস্থান কর্কট রাশিতে এবং পুষ্য নক্ষত্রের অধিপতি গ্রহ হল শনি। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, পুষ্য নক্ষত্রে যে কোনও কাজ শুরু করলে সেই কাজ সুসম্পন্ন হয়। ব্যবসা, শিক্ষা, চিকিৎসা, কৃষি কিংবা ধর্মীয় কাজ-সব ক্ষেত্রেই এই নক্ষত্র অনুকূল বলে বিবেচিত। বুধের পুষ্য নক্ষত্রে গোচরে চারটি রাশির উপর শুভ প্রভাব পড়েছে।অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-

মিথুন: বুধের প্রভাবে মিথুন রাশির অর্থভাগ্য বদলাবে। অনেক দিনের আটকে থাকা টাকা পেতে পারেন। লটারি কাটলে কিংবা বড় বিনিয়োগ করলেও লাভবান হবেন। যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে। ঋণের বোঝা কমবে। আয়ের নতুন খোঁজ পেতে পারেন। সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। কর্মক্ষেত্রে কাজের অনুকূল পরিবেশ থাকবে। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পরিবারে জমি-সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটবে।

কর্কট: বুধের নক্ষত্র বদলে কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে সুদিন ফিরবে। আয়ের নতুন উৎসের সন্ধানে পাওয়ায় আর্থিক পরিস্থিতি বদলে যেতে পারে। লটারির টিকিট কাটলে বাম্পার লাভ হতে পারে। কেরিয়ারে প্রভাবশালী কারওর সঙ্গে দেখা হতে পারে। যার সঙ্গে পরিচিতির কারণে আগামি দিনে পেশাগত জীবনে লাভবান হবেন। মনে অযথা কোনও নেতিবাচক চিন্তার জায়গা দেবেন না। প্রেমজীবনে সুখ থাকবে।

কন্যা: গ্রহরাজের চালে কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ প্রভাব ফেলবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ে পার্টনারের সঙ্গে বড় বিনিয়োগ করতে পারেন। লটারি জেতার যোগ রয়েছে। আর্থিক দিক থেকে জীবন আরও সুরক্ষিত হতে পারে। অনেক দিন ধরে কোনও কাজ আটকে থাকলে এবার তা শেষ করতে পারবেন। স্বাস্থ্যের উন্নতি হবে।দাম্পত্যের সমস্যা মিটবে৷ সন্তানের স্বাস্থ্য ভাল থাকবে।

বৃশ্চিক: বুধের গোচরে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনে দুশ্চিন্তা দূর হবে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। দাম্পত্যে সুখ থাকবে৷ সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন। কোনও কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে সাফল্য পাবেন। মনে অযথা কোনও নেতিবাচক চিন্তার জায়গা দেবেন না। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube