জানুন এবছরের কালী পুজোর দিনক্ষণ, শুভ সময় ও অমাবস্যা তিথি।
হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজনবিদিত। কালী বা কালিকা হিন্দুধর্মের পরম আরাধ্য দেবী। তিনি দেবী আদিপরাশক্তি বা পার্বতীর একটি রূপ। তাকে মৃত্যু, সময় এবং পরিবর্তনের কর্তা বলে মনে করা হয়। তন্ত্র অনুসারে তিনি দশমহাবিদ্যার প্রথম দেবী।
কেরালা ব্যতীত সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে কালীকে ভগবান শিবের স্ত্রী পার্বতীর রূপ হিসেবে বিশ্বাস করা হয়। কেরালার লোকবিশ্বাস অনুসারে, ভগবান শিবের তৃতীয় চক্ষু থেকে রাক্ষসদের ধ্বংস করার জন্য তিনি আবির্ভূতা হন, তাই কেরালায় তাঁকে ভৈরবোপপত্নী মহাকালী বলা হয়।
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো বা শ্যামা পুজো ।বাংলায় কালীপুজোকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়ে থাকে। যদিও অনেকে দীপাবলিতে লক্ষ্মী -গণেশের পুজো করেন। জানুন এবছরের কালী পুজোর দিনক্ষণ, শুভ সময় ও অমাবস্যা তিথি।
কালীপুজো ২০২৫-এর নির্ঘণ্ট (Kali Puja 2025 Date Time)
* কালীপুজোর তারিখ – ২০ অক্টোবর (২ কার্তিক), সোমবার।
* অমাবস্যা তিথি – ২০ অক্টোবর, দুপুর ২/৫৫ থেকে ২১ অক্টোবর বিকেল সন্ধ্যা ৪/২৫ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে।
প্রার্থনা মন্ত্র (Goddess Kali Puja Mantra)
‘এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ’
প্রণাম মন্ত্র (Goddess Kali Pronaam Mantra)
‘ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং হ্রীং হ্রীং স্বহা। ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণীধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।’
