অবশেষে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণা হল।
অবশেষে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণা হল। শনিবার মধ্যরাতে থাইল্যান্ডের পক্ষ থেকে এই কথা ঘোষণা করা হয়েছে। এই সংঘর্ষবিরতির ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ ভূমিকা আছে বলে মনে করছেন আন্তর্জাতিক মহল।
কারণ,এর কিছুদিন আগেই সংঘর্ষ থামাতে দুই দেশের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।
এই সংঘর্ষবিরতি সম্পর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পুমথাম ওয়েচাই বলেন, “কিছুক্ষণ আগেই আমার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে। তার অনুরোধেই থাইল্যান্ড এবং কম্বোডিয়া দুই দেশের পক্ষ থেকেই সংঘর্ষবিরতি মেনে নেওয়া হয়েছে। আমি এই জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই।”
