+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

বঙ্গের ছাব্বিশের বিধানসভা ভোটের, প্রথম পর্যায়ের ভোটগ্রহণ শুরু হয়ে গেল রাজ্যে।

নিজস্ব সংবাদদাতা - April 23, 2026 1:14 pm - রাজ্য

বঙ্গের ছাব্বিশের বিধানসভা ভোটের, প্রথম পর্যায়ের ভোটগ্রহণ শুরু হয়ে গেল রাজ্যে।

নবান্ন দখলের লড়াই। সেই লড়াইয়ের প্রথম ধাপ। অনেকেই পাওয়ার প্লে বলছেন। অনেকেই বলছেন অ্যাসিড টেস্টের প্রথম পর্যায়। ভাষার ব্যবহার যাই হোক না কেন, বঙ্গের ছাব্বিশের বিধানসভা ভোটের, প্রথম পর্যায়ের ভোটগ্রহণ শুরু হয়ে গেল রাজ্যে।

১৬ জেলার, ১৫২ বিধানসভায় ভোট বৃহস্পতিবার। হিসেবের নিরিখে, মোট বিধানসভার অর্ধেকের বেশি কেন্দ্রে ভোটগ্রহণ এদিন। প্রথম পর্যায়ের ভোটেই এদিন ভাগ্য নির্ধারণ হয়ে যাবে, নন্দীগ্রামের প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী, মৌসম বেনজির নূর, দিলীপ ঘোষ-সহ একগুচ্ছ হেভিওয়েট নেতার। ভাগ্য নির্ধারণ শুরু প্রায় দেড় হাজার প্রার্থীর।

  • ২৩ এপ্রিল ২০২৬ ১২ : ৫৮

    লাভপুরে রক্ত ঝরল প্রথম দফার ভোটে। মাথা ফাটল বিজেপি প্রার্থীর এজেন্টের।

  •  

    ২৩ এপ্রিল ২০২৬ ১২ : ২০

    ফের উত্তেজনা ছড়াল নওদায়। তৃণমূলের সঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির বচসা, অশান্তি, স্থানীয় সূত্রের খবর তেমনটাই।

  •  

    ২৩ এপ্রিল ২০২৬ ১২ : ১৯

    তীব্র গরমে, ভোটের লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধের।  পটাশপুর বিধানসভার ২৩৪ বামনবাড় বুথের ভোটার নীপেন্দ্রনাথ দাসের মৃত্যু হয়েছে।

  •  

    ২৩ এপ্রিল ২০২৬ ১২ : ০২

    পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে ভোটদান করতে গিয়ে এক মহিলার আকস্মিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম ইসরাতন বিবি (প্রায় ৫০)। তিনি কেশপুরের সীমা গেরিয়া এলাকার বাসিন্দা।

  •  

    ২৩ এপ্রিল ২০২৬ ১১ : ৫৮

    বালুরঘাটে অভিযোগ ছাপ্পা ভোটের, কমিশনে গেল তৃণমূল কংগ্রেস।

  •  

    ২৩ এপ্রিল ২০২৬ ১১ : ৫১

    সকাল ১১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৪১.১১ শতাংশ

    আলিপুরদুয়ার ৩৮.৮০
    বাঁকুড়া ৪৩.২২
    বীরভূম ৪১.৯২
    কোচবিহার ৩৮.৬৭
    দক্ষিণ দিনাজপুর ৪১.১৭
    উত্তর দিনাজপুর ৩৯.০৪
    কালিম্পং ৩৯.৬১
    মালদহ ৩৮.২২
    মুর্শিদাবাদ ৪১.৫৯
    পূ মেদিনীপুর ৪২.১৬
    প মেদিনীপুর ৪৪.৬৯
    পুরুলিয়া ৩৯.১৬
    প বর্ধমান ৪০.২৪
    দার্জিলিং ৩৯.৭২
    জলপাইগুড়ি ৩৯.৫১
    ঝাড়গ্রাম ৪৩.৭১


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube