+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

২৭ তারিখ পর্যন্ত ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের তালিকা প্রকাশ করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা - April 28, 2026 4:43 pm - রাজ্য

২৭ তারিখ পর্যন্ত ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের তালিকা প্রকাশ করা হয়েছে।

আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনের আগে সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্টে অতিরিক্ত ভোটারদের নাম প্রকাশ করল নির্বাচন কমিশন। ভোটার তালিকা আগেই ফ্রিজ হয়ে গিয়েছিল।

তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২৭ তারিখ পর্যন্ত ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার রাত পর্যন্ত যাঁদের আবেদনের নিষ্পত্তি হয়েছে তাঁরা ভোট দিতে পারবেন বুধবার।

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়েছে মোট ১৪৭৪ জনের। সেখান থেকে মোট ৬ জনের নাম বাদ গিয়েছে। এছাড়াও, ১৪৬৮ জনের নাম যোগ হয়েছে ভোটার তালিকায়।

উল্লেখ্য, প্রথম দফার ভোটের আগেও একটি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। সেখানে প্রায় সাড়ে চার হাজার বিবেচনাধীন ভোটারদের মধ্যে ১৩৯ জনের নাম যোগ করা হয় ভোটার তালিকায়।

এর আগে সুপ্রিম কোর্ট তাদের পর্যবেক্ষণে জানিয়েছিল, নির্বাচনের তারিখের ৪৮ ঘণ্টা আগে ট্রাইব্যুনালের ছাড়পত্র মিললেই ভোটে অংশ নিতে পারবেন বিবেচনাধীনরা। সেই নির্দেশিকা মেনেই দুটি দফার ৪৮ ঘণ্টা আগে অতিরিক্ত ভোটারদের তালিকা প্রকাশ করেছে কমিশন।

দেশের শীর্ষ আদালত জানায়, এসআইআর মামলায় ১৪২ ধারা প্রয়োগ করা হয়েছে। রাজ্যে প্রথম দফার নির্বাচন ছিল ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল।

সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ২৩ এপ্রিল অর্থাৎ প্রথম দফার ভোটের ক্ষেত্রে ২১ এপ্রিল পর্যন্ত নাম তোলার সময় পাবেন ভোটাররা। তবে পুরোটাই নির্ভর করছে ট্রাইব্যুনালের ওপর।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube