‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে হাওড়া তে হলো জেলাস্তরের একটি অনুষ্ঠান
আজ হাওড়ার শরৎ সদনে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে জেলাস্তরের একটি অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলতে ফ্যান্সি ড্রেস, বসে আঁকো এবং ছোট নাটিকা পরিবেশন বা স্কিট-এর মতো বেশ কয়েকটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

উপস্থিত ছিলেন হাওড়া এর জেলাশাসক ও জেলার বিধায়ক, তথ্য সংষ্কৃতি আধিকারিক সহ বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিবর্গ l

সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর, ‘দেশভাগ-বিভীষিকা স্মরণ দিবস’ (Partition Horror Remembrance Day) উপলক্ষে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়।

